কখন শেখ হাসিনার খোঁজ নেবে সরকার, যা বললেন আইন উপদেষ্টা

০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন, জানেন কিনা- এ প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘শেখ হাসিনা কোথায় আছেন, এখন সেটা নিয়ে ভাবছি না। যে অপরাধ করেছেন, তার বিচার নিয়ে কাজ করছি। বিচারের কোনো পর্যায়ে গিয়ে যদি শেখ হাসিনার উপস্থিতির প্রয়োজন হয় তখন তার খোঁজ নেব।’

বুধবার (০৯ অক্টোবর) প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। ছাত্র-জনতার পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এসব বিচারপতিদের বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্টের নিজেদেরই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। 

ট্রাইব্যুনাল পুনর্গঠন বিষয়ে আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনালের জন্য বলা হতো বিচারপতি সংকট। হাইকোর্টে ২৩ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। ছুটি শেষ হলে দুই-তিন দিনের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, গত ১৫ বছরের চেয়ে এবার বিচারপতি নিয়োগ ভালো হয়েছে। তুলনা করলে আপনারা নিজেরাই তা বুঝতে পারবেন।

সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬