ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন থেকে ক্রেতাদের জন্য ‘ডাবল মিলিয়ন’ অফার ঘোষণা

০৯ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
অনুষ্ঠানের চিত্র

অনুষ্ঠানের চিত্র © সংগৃহীত

সারাদেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১' শুরু কাছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। সিজন-২১ এ ক্রেতাদের জন্য ‘ডাবল মিলিয়ন’ অফার ঘোষণা করেছে ওয়ালটন। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোষণ ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। 

রয়েছে কোটি টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা। বুধবার (০৯ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায়, ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর  চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা মিজওয়ানা, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলমসহ অন্যরা।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম বলেন, ওয়ালটন শুধু একটি ব্র্যান্ড নয়: বাংলাদেশের একটি গর্ব। আমাদের সবার ঘরে আছে এখন ওয়ালটন পণ্য। দেশের সীমানা ছাড়িয়ে ওয়ালটন পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্বের বহুদেশে। বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গর্বের।

মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
close