শূন্য রেখায় ৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

০৯ অক্টোবর ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
টেকনাফের জালিয়াপাড়ার জেটি ঘাটে বিজিবির সদস্য ও ফেরত আসা জেলেরা

টেকনাফের জালিয়াপাড়ার জেটি ঘাটে বিজিবির সদস্য ও ফেরত আসা জেলেরা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপের মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি পাঁচ  জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার (৯ অক্টোবর) দুপুরে ৫ জেলেকে নাফনদীর শূন্যরেখায় বিজিবির কাছে হস্তান্তর করে তারা। এর আগে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) ওই ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি।

ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই ৫ জেলেকে ধরে নিয়ে যায়। পরে মিয়ানমারের ওই পাড়ে সক্রিয় থাকা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দেয় তারা। 

ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।  

জেলেরা হলেন- শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩), মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯) ও চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close