সাজানো আদালতের মাধ্যমে জামায়াত নেতাদের দুনিয়া থেকে বিদায় করা হয়েছে: আমির

০৯ অক্টোবর ২০২৪, ১২:৪৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জামায়াতের লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জামায়াতের লোগো © ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বিগত শাসনে বাংলাদেশ জামায়েত ইসলামীর নেতারা সবচেয়ে বেশি নির্যাতিত। ক্রমিক নাম্বার করে এক থেকে এগারো পর্যন্ত শীর্ষ নেতাদের সাজানো আদালতের মাধ্যমে জামায়েত নেতাদের দুনিয়া থেকে বিদায় করা হয়।

বুধবার (০৯ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর গুলশানে জামায়াতে ইসলামী আয়োজিত 'রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা' অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ সাড়ে পনেরো বছর যে গোষ্ঠী ক্ষমতায় ছিলেন তাদের শাসন বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। কেউ এই কুশাসনের হাত থেকে রক্ষা পাননি। প্রতিবাদ যারাই করেছেন, তাদের আয়না ঘরে পাঠানো হয়েছে। সৌভাগ্য তাদেরই যারা ফিরে আসতে পেরেছেন আয়নাঘর থেকে। তবে তারা সংখ্যায় অল্প।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী: রুমিন ফারহানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদের হাত ধরে ৫ই আগস্ট অপশাসনের কালো অধ্যায়ের সমাপ্তি হয়েছে। পরিবর্তনের এই সময়ে দেশের কাঠামো সংস্কার জরুরী। 

এ সময় জামায়েত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬