দুর্গাপূজায় কত টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছে জানালেন ধর্ম উপদেষ্টা

০৯ অক্টোবর ২০২৪, ০৭:২৮ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
ছবি

ছবি © সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে এবছর ১ কোটি টাকা বেশি সরকারি অনুদান মণ্ডপগুলোর জন্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, ‘এবারের দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই এমনকি চ্যালেঞ্জও নেই। কোনো দুর্বৃত্ত যেন পূজায় হট্টগোল করে বাঁধা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে আইনশৃঙ্খলাবাহিনী সজাগ রয়েছে।’

মঙ্গলবার (৮ অক্টোবর) মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর এলাকায় অনুষ্ঠিত সিরাত মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

খালিদ হোসেন বলেন, ‘আগের সরকার ২ থেকে ৩ কোটি টাকার অনুদান দিলেও এবারের দুর্গাপূজায় তা বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে। এই অর্থ ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে সরাসরি মন্দির কমিটির ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে।’
  

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬