দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের বিশেষ নজর রয়েছে : অপূর্ব জাহাঙ্গীর

০৮ অক্টোবর ২০২৪, ০৮:২১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
বিফ্রিংয়ে অপূর্ব জাহাঙ্গীর  

বিফ্রিংয়ে অপূর্ব জাহাঙ্গীর   © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, দ্রব্যমুল্য বৃদ্ধির কারণে অনেকে আপসেট, দাম নিয়ন্ত্রণে সরকারের বিশেষ নজর রয়েছে। 

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন,  বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তর মিলে দুটি টাস্কফোর্স গঠন করেছে। তারা সবাই সার্বক্ষণিক মনিটরিং করছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটা কন্ট্রোলে চলে আসবে।

উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, হিন্দু সম্প্রদায় থেকে যে সিকিউরিটি কনসান্স দেওয়া হয়েছে। সেগুলো নিয়ে সরকার বিশেষভাবে কাজ করছেন। আইপি ক্যামেরা মাধ্যমে মন্ডপগুলো ইউএনও অফিস  ও থানা মনিটরিং করা করবে৷ সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য জরুরি সেবা ৯৯৯ বিশেষ একটি টিম কাজ করবে।  পুলিশ ও র‌্যাবের টহল থাকবে। গোয়েন্দা সংস্থার একটি বিশেষ টিম কাজ করবে।

আরও পড়ুন : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কষ্টে দিন পার করছে: সিকৃবি উপাচার্য 

বৌদ্ধ ধর্মাবলম্বীদের চিবর দান অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে করতে পারে, সেই ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। তাদের সাথে কথা হবে, তাদের সে মতামত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকে আপসেট। সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে। সাড়ে ৪ কোটি ডিম আমদানি জন্য সাতটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং করছে।  অনিয়ম হলে জরিমানা নেওয়া হচ্ছে। প্রতিটি জেলা জেলা ১০ সদস্য টাস্কফোর্স গঠন করা হবে।  সেখানে দু'জন শিক্ষার্থীর উপস্থিতি থাকবে।  

আরও পড়ুন : ভোলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আপডেট জানিয়ে তিনি বলেন, পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল থেকে তথ্য নেয়া হয়েছে। দুদিনের মধ্যে কার্যকর করা হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন একটু হটলাইন নাম্বার চালু করেছেন। যেটার কার্যকারিতা দুদিনের মধ্যেই শুরু হবে। সেটার নাম্বার হচ্ছে ১৬০০০। এছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশন একটা ওয়েবসাইট খুলেছে। সেটা হচ্ছে jssfbd.com।

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তর মিলে দুটি ট্রান্সফোর্ট গঠন করেছে। তারা সবাই সার্বক্ষণিক মনিটরিং করছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি একটা কন্ট্রোলে চলে আসবে।

মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence