পবিত্র কাবার গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা

০৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
কাবা শরিফের গিলাফ উপহার দিচ্ছেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ

কাবা শরিফের গিলাফ উপহার দিচ্ছেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ © সংগৃহীত

পবিত্র কাবা শরিফের গিলাফ উপহার পেয়েছেন  অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সৌদিআরবের পক্ষ থেকে তাঁকে এই উপহার দেয়া হয়। সৌদিআরবের জেদ্দাস্থ সচিবালয়ে এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক উপহার দেন সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ।

ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফকে আবৃত করে। এটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মাননা উপহার হিসেবে মূল্যবান এ গিলাফ দেওয়ায় বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এ উপহারকে ধর্মীয় সম্প্রীতির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, এ ধরনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, যা উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনকে আরও গভীর করবে।

সৌদি আরবের প্রেস এজেন্সির বরাতে জানা যায়, কাবা শরিফের গিলাফ প্রতি বছর হজের সময় পাল্টানো হয়। পুরোনো গিলাফটিকে ছোট ছোট টুকরো করে, বিশেষ ফ্রেমে বাঁধাই করে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার বা বিশেষ সম্মাননা হিসেবে দেওয়া হয়।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬