শেখ হাসিনার অবস্থান সম্পর্কে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। নানা ধরনের আলোচনায় কেউ বলছেন হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাতে গিয়েছেন। এ নিয়ে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। 

এসব বক্তব্যের বিষয়ে মঙ্গলবার (০৮ অক্টোবর) সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফারমেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারাও যেমন দেখেছেন, আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন। কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি।’

ভারতের রাজনৈতিক নেতারা বাংলাদেশ ইস্যুতে যে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করছে সে প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা যে প্রতিবাদ জানিয়েছি, আপাতত সেটি যথেষ্ট। দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়।’

তিনি বলেন, ‘তাদের ওখানে নির্বাচন আছে। এজন্য তারা উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছেন। আমরা চেষ্টা করবো, এ ধরনের কথাবার্তা যত কম বলা হয় বা না বলা হয় ভারতের পক্ষ থেকে।’

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence