৪ দিন ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা, স্কুল-কলেজ ১১ দিন

০৮ অক্টোবর ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
টানা চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টানা চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা © ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। সে হিসেবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার তারা পূজার ছুটি পাচ্ছেন চারদিন। নির্বাহী আদেশে ছুটি বাড়ানোর পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত দেওয়া হবে। তবে দুর্গাপূজা, ফাতেহা ই ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুলকলেজ বন্ধ থাকবে ৯ দিন। সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি বেড়ে হবে ১১ দিন।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ছুটি বাড়ানোর কথা জানান। তিনি বলেন, দুর্গাপূজার ছুটি এ বছর একদিন বাড়ানো হলো। দেশকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করছেন তাদের জন্য বার্তা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবার সাথে আছে।

দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার (৯ অক্টোবর) থেকে। সে হিসেবে দশমী হচ্ছে আগামী রোববার (১৩ অক্টোবর)। এদিন প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শেষ হবে। এজন্য রোববারও সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজার ছুটি থাকেছে চারদিন। 

আরো পড়ুন: একদিন বাড়ল দুর্গাপূজার ছুটি

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে। যা চলবে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে পরে শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২০ অক্টোবর। এর মধ্যে ১৩ অক্টোবর বিজয়া দশমী, ফাতেহা ই ইয়াজদাহম ১৫ অক্টোবর এবং লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি থাকবে ১৬ অক্টোবর।

রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত…
  • ২৯ আগস্ট ২০২৬
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
  • ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: …
  • ২৮ আগস্ট ২০২৬
ঢাবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
হতাহতদের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই
  • ২৮ আগস্ট ২০২৬