সড়ক দুর্ঘটনায় সমন্বয়কসহ ২ শিক্ষার্থীর মৃত্যু

০৭ অক্টোবর ২০২৪, ০৭:২১ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী সারাফাত নামের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহাদেবপুর উপজেলার সমন্বয়ক ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওসি হাসমত আলী।

রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে মহাদেবপুর উপজেলার ধনজাইল মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে ও ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের ছাত্র সারাফাত হোসেন (২২) এবং একই উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ছাত্র মনিরুল ইসলাম (২৩)।

আরও পড়ুন: প্রাথমিকে তৃতীয় ধাপের পদসংখ্যা বাড়ছে

মহাদেবপুর থানার ওসি বলেন, ‘সারাফাত ও মনিরুল নওগাঁ জেলা সদর থেকে মোটরসাইকেলে করে মহাদেবপুরে বাড়িতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।’

নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬