সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম

মতবিনিময় সভায় মাহমুদুর রহমান
০৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান © সংগৃহীত

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন হিসেবে স্বীকৃত ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে সাত দিনের মধ্যে নিষিদ্ধ করার দাবি করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

মাহমুদুর রহমান বলেন, ‘অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে।’ 

‘গত ১৬ বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। ছাত্র-জনতার বিপ্লবে সারা বাংলাদেশ হাজারো ছেলে-মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাঈদ-মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের বাহিনী ছিল।’

তিনি বলেন, ‘আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী এক সপ্তাহের আল্টিমেটাম দিচ্ছি। সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬