দুই মন্ত্রণালয়ে নতুন সচিব

০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © সংগৃহীত

দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এদিকে স্থানীয় সরকার বিভাগের সচিবকে ওএসডি করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

রেক প্রজ্ঞাপনে দুজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে বিদ্যুৎ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এ ছাড়া ওএসডি থাকা অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬