আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

০৬ অক্টোবর ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
আব্দুর রহমান

আব্দুর রহমান © সংগৃহীত

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।

গত ৭ জানুয়ারির নির্বাচনে আব্দুর রহমান ফরিদপুর-১ আসনে নৌকা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্য মন্ত্রী-এমপিদের মতো আব্দুর রহমানও লাপাত্তা হয়ে যান। এখন পর্যন্ত তিনি কোথায় আছেন জানা যায়নি।

আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬