পাঠ্যবইয়ে মহানবী (স) এর জীবনী তুলে ধরার দাবি ঢাকা টিটিসির শিক্ষার্থীদের

০৫ অক্টোবর ২০২৪, ০৯:২২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
মহানবী হযরত মুহাম্মদ (স)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা টিটিসির শিক্ষার্থীদের মিছিল

মহানবী হযরত মুহাম্মদ (স)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা টিটিসির শিক্ষার্থীদের মিছিল © সংগৃহীত

পাঠ্যবইয়ে মহানবী হযরত মুহাম্মদ (স) এর জীবনী তুলে ধরার দাবি জানিয়েছেন ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে মহানবী হযরত মুহাম্মদ (স)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানান তারা। 

সমাবেশে ছাত্ররা  বলেন, গত আগস্ট মাসে রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এ দু’জনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবী (স) কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই। 

তাছাড়া পাঠ্যবইয়ে ও সিলেবাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী তুলে ধরার দাবি জানান শিক্ষার্থীরা।

‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence