একই গাড়িতে চড়ে এয়ারপোর্ট থেকে ভেন্যুতে গেলেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

০৪ অক্টোবর ২০২৪, ০৩:৪২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের © পিআইডি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক সংক্ষিপ্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 

অধ্যাপক ইউনূস বলেন, ঢাকায় তার পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুব খুশি’। বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন: যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। তারা একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক ভেন্যুতে গিয়েছিল—তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রকাশে।

তার আগে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী প্রায় এক দশক পর বাংলাদেশ সফর এটি এবং ৮আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই বাংলাদেশে কোনো সরকারপ্রধানের প্রথম সফর।

ওয়েস্টিনের জিলাপির কেজি ৪০০০, ইন্টারকন্টিনালে ২৫০০—কারণ কী?
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
নরসিংদীসহ সারাদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাকসুর বিক্ষোভ ম…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
শার্শায় আমের মুকুলে বাম্পার ফলনের প্রত্যাশায় হাজারো চাষি
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোরে ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সাত নেত্রীসহ গ্রে…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
গ্রামীণ ব্যাংক নিয়োগ দেবে নবম-দশম গ্রেডে, আবেদন শেষ ১৮ মার্চ
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬