বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির অভিযোগ জানানো যাবে ই-মেইলে

০৩ অক্টোবর ২০২৪, ০১:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির অভিযোগ জানানো যাবে ই-মেইলে

বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির অভিযোগ জানানো যাবে ই-মেইলে © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় জাতীয় রিভিউ কমিটি গঠন করেছে। কমিটির কাছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত তথ্য-উপাত্ত ইমেইলে পাঠানো যাবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীন সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার জন্য জাতীয় রিভিউ কমিটি গঠন করা হয়েছে। ওই আইনের অধীন চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদিসহ যে কোনো ব্যক্তি কমিটির ই-মেইলে ৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাঠাতে পারবেন।

কমিটি পরবর্তী সময়ে প্রয়োজনবোধে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে যোগাযোগ করে কার্যক্রম গ্রহণ করবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদি (nationalreviewcommittee@gmail.com) এই ই-মেইলে পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে।

পুলিশের হাত থেকে পালানো আওয়ামী লীগ নেতা আবার প্রকাশ্যে!
  • ১৪ মার্চ ২০২৬
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়…
  • ১৪ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সিলেবাস প্রকাশ, দেখুন এখানে
  • ১৪ মার্চ ২০২৬
সালমানের রানআউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আস…
  • ১৪ মার্চ ২০২৬
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
  • ১৪ মার্চ ২০২৬
প্রতিবেশী দেশে হামলা না চালাতে ইরানকে অনুরোধ করল হামাস
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081