এবার শামীম ওসমানকে দেখা গেল আমিরাতে শপিং সেন্টারে

০২ অক্টোবর ২০২৪, ১০:২৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমান

আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমান © সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী-এমপিসহ দলটির অনেক নেতাকর্মী। তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও। ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।

মঙ্গলবার (২ অক্টোবর) আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে প্রকাশ্যে দেখা যায়। স্থানীয় সময় রাত নয়টায় সিটি সেন্টারে তাকে ঘুরতে দেখেন বাংলাদেশিরা। তার সঙ্গে বোরকা পরিহিত আরও দু’জন নারীকে দেখা গেছে। তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহ থেকে এই সুতা বেঁধেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইফোন ১৬ প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান দ্রুত শপিং মলটিতে থাকা একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এসময় তিনি মলের ভেতরে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন। 

এর আগে, সরকার পতনের ঠিক এক মাসের মাথায় ৫ সেপ্টেম্বর তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায়। জানা গেছে, সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আঁধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬