সাড়ে চার বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

০২ অক্টোবর ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

প্রায় সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন ইসলামি বক্তা, ধর্ম প্রচারক ও লেখক মিজানুর রহমান আজহারী। বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ কথা জানান।

মিজানুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।

এর আগে, ২০২০ সালের ২৯শে জানুয়ারি দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেয়ার পর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল।

ওই সময়ের ফেসবুক পাতায় এক পোস্টে তিনি লেখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য' তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

তিনি লেখেন, ‘পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।’

ঈশ্বরগঞ্জে পুকুরপাড়ের গাইড ওয়াল অপসারণের অভিযোগ, এক মাসেও প…
  • ২৪ জুন ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
  • ২৪ জুন ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে গেল যেসব দল
  • ২৪ জুন ২০২৬
দুই দফা কমার পর সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?
  • ২৪ জুন ২০২৬
সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি
  • ২৪ জুন ২০২৬
অবিশ্বাস্য ক্ষিপ্রতা নিয়ে ৩৯ বছরে পা দিলেন ফুটবল জাদুকর মে…
  • ২৪ জুন ২০২৬