ফের বাড়ল এলপিজির দাম

০২ অক্টোবর ২০২৪, ০৪:০৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
এলপিজি

এলপিজি © ফাইল ছবি

ফের ভোক্তাপর্যায়ে দাম বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) এলপিজির নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঘোষণায় বিইআরসি জানিয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৮৪ পয়সা। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকায় ৪৯ পয়সা।

এর আগে সদ্য বিদায়ী সেপ্টেম্বরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪২১ টাকা। তার আগের মাসে ছিল ১ হাজার ৩৭৭ টাকা।

এখন প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। এ দাম নির্ধারণ করে বিইআরসি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬