আন্দোলনে হেলিকপ্টার থেকে কারও ওপর গুলি ছোড়া হয়নি: র‍্যাব

০২ অক্টোবর ২০২৪, ০২:৩৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
মুনিম ফেরদৌস

মুনিম ফেরদৌস © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে র‍্যাবের হেলিকপ্টার থেকে কারও ওপর গুলি ছোড়া হয়নি বলে দাবি করেছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস। তিনি দাবি করেন, র‍্যাবের হেলিকপ্টার থেকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) সকালে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুনিম ফেরদৌস। এসময় সাংবাদিক সাগর-রুনির হত্যা মামলা তদন্তে কোনো গাফিলতি ছিল কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। 

মুনিম ফেরদৌস বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের সময় যাদের সম্পৃক্ততা আছে, ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। আরও ৩০ থেকে ৪০ জনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যারা হেলমেট পরা অবস্থায় হামলায় অংশ নিয়েছিল, তাদেরও শনাক্ত করা হচ্ছে।’

আন্দোলনের সময় র‍্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে কিনা এমন প্রশ্নে র‍্যাবের মুখপাত্র বলেন, ‘গুলি নয়, হেলিকপ্টার থেকে শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, সাগর-রুনির মামলাটি গতিশীল করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রয়োজনে টাস্কফোর্সকে সহায়তা করবে র‍্যাব। পূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬