ঢাবিতে মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ

০২ অক্টোবর ২০২৪, ১১:০৩ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
সমাবেশের চিত্র

সমাবেশের চিত্র © টিডিসি ফটো

আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হওয়া জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি নামক একটি সংগঠন।

গতকাল (১ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সংগঠনটির সদস্যরা।  
সমাবেশে জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘ড.মাহমুদুর রহমানকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দেয়া হয়েছে। খুনি হাসিনার দায়ের করা মিথ্যা মামলায় মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানকে জামিন নামঞ্জুর দুঃখের ও পরিহাসের বিষয়।’

এ সময় সংগঠনটির আহ্বায়ক সাঈদ আহমেদ সরকার সংগঠনের পক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে- সাংবাদিক মাহমুদুর রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি, এই ব্যর্থতার সব দায়ভার নিয়ে অন্তর্বর্তী সরকারের  আইন উপদেষ্টা ড.আসিফ নজরুলকে পদত্যাগ, আমার দেশ পত্রিকা, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি পুনরায় চালুর ব্যবস্থা ও তাদের ক্ষতিপূরণ, আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহার এবং সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার করা। বিশেষত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব মনিরুজ্জামান, বিএনপি নেতা  শাহাদাত হোসেন প্রমুখ।

জুলাইযোদ্ধা মাহবুব আলমকে নিয়ে স্ট্যাটাস ড. ইউনূসের
  • ১২ মার্চ ২০২৬
ভুয়া ফটোকার্ড নিয়ে নিজের অবস্থান জানালেন ডাকসু নেত্রী জুমা
  • ১২ মার্চ ২০২৬
সালাহউদ্দিন কাদেরসহ কুখ্যাত যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব…
  • ১২ মার্চ ২০২৬
নির্বাচনে খরচের হিসাব দিলেন জামায়াত আমির
  • ১২ মার্চ ২০২৬
পবিপ্রবিতে রেজিস্ট্রারকে জিম্মি করে রাষ্ট্রপতির চিঠিতে স্বা…
  • ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শাখা বন্ধের হ…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081