দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

০২ অক্টোবর ২০২৪, ১০:৪৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা © সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের ১৩ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (২ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: ৩ বিভাগে টানা ২ দিন অতিভারী বৃষ্টির আভাস

এদিকে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে আগামী দুদিনের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বুধবার (২ অক্টোবর) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিলি মিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিলি মিটার/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে। জানা গেছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখনো সক্রিয় রয়েছে। চলতি মাসের প্রথমার্ধে এ মৌসুমি বায়ুর প্রভাব শেষ হতে পারে।

‘নেইমার ৯০ মিনিট খেলতে পারে, আমিও ৯০ মিনিট মাঠে থাকতে পারি’
  • ২৪ জুন ২০২৬
ঋণের জালে অর্থনীতি: খেলাপি ঋণ , ডিস্ট্রেসড লোন ও দেউলিয়াত্ব…
  • ২৪ জুন ২০২৬
পানামাকে বিদায় করে স্বপ্ন বাঁচাল ক্রোয়েশিয়া
  • ২৪ জুন ২০২৬
ঈশ্বরগঞ্জে পুকুরপাড়ের গাইড ওয়াল অপসারণের অভিযোগ, এক মাসেও প…
  • ২৪ জুন ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
  • ২৪ জুন ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে গেল যেসব দল
  • ২৪ জুন ২০২৬