বিনামূল্যে টি-শার্ট ডিজাইন শেখার সুযোগ

০২ অক্টোবর ২০২৪, ০৯:৩০ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
বিডিকলিং একাডেমি

বিডিকলিং একাডেমি © সংগৃহীত

গ্রাফিক্স ডিজাইন বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং জগতে জনপ্রিয় এক নাম। আর গ্রাফিক্স ডিজাইনের মধ্যে মার্কেটপ্লেসগুলোতে চাহিদার শীর্ষে অ্যাপারেল ডিজাইন বা টি-শার্ট ডিজাইন। তরুণ-তরুণীদের জন্য সুযোগ তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী বিনামূল্যে টি-শার্ট ডিজাইন শেখানোর উদ্যোগ নিয়েছে বিডিকলিং একাডেমি। আগামী ৬,৭ ও ৮ অক্টোবর বিডিকলিং একাডেমি তিন দিনব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিডিকলিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) রনি সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে দিনদিন টি-শার্ট ডিজাইন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এদিকে দেশে অসংখ্য তরুণ-তরুণী চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটে হতাশাগ্রস্ত হয়ে উঠেছে। এই অবস্থায় বেকারত্ব দূরীকরণ ও আইটি সেক্টরে তরুণ-তরুণীদের জন্য সুযোগ তৈরির লক্ষ্যে বিডিকলিং একাডেমি আগামী ৬,৭ ও ৮ অক্টোবর তিন দিনব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে। 

এর আগে বুধবার (২ অক্টোবর) আগ্রহীদের নিয়ে একটি মিটআপ সেশনেরও আয়োজন করা হয়েছে। এতে বলা হয়, টি-শার্ট ডিজাইনে দক্ষতা অর্জনের পরে খুব সহজেই চাকরি সুযোগ রয়েছে। এমনকি টি-শার্ট ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিংয়েরও ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ডিজাইনহিল ইত্যাদি সাইটে ফিক্সড প্রাইস, আওয়ারলি জব কিংবা কন্টেষ্টের মাধ্যমে আয় করা যায়। এমনকি অনেক ক্লায়েন্ট অধিকাংশ সময় লংটার্ম প্রজেক্টের জন্য ডিজাইনারদের নিয়োগ দিয়ে থাকে। 

প্রসঙ্গত, কম্পিউটার টেকনোলজি বিষয়ক ৬০টিও অধিক বিষয়ে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে বিডিকলিং একাডেমি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অ্যাপ ডেভেলপার উইথ ফ্লাটার, মার্ন স্টাক ডেভেলপার, নেটওয়ার্কিং, লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রি, অ্যাডভান্স এক্সেল এক্সপার্ট, ভিডিও অ্যান্ড মোশন এডিটর, ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, ইউএক্স/ইউআই ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওরাকল ডাটাবেইজ, সাইবার সিকিউরিটি।

সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
বেফাকের ফল প্রকাশ, ফযিলতে শীর্ষ ১০ মাদরাসা
  • ১৮ মার্চ ২০২৬
ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে শিক্ষাবিদ ড. মামুন আহমেদের য…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence