নিউইয়র্ক, দিল্লিসহ ৫ মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

০২ অক্টোবর ২০২৪, ০৮:৪১ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
নিউইয়র্ক, দিল্লিসহ ৫ মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

নিউইয়র্ক, দিল্লিসহ ৫ মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ © ফাইল ফটো

নিউইয়র্ক, ভারত, ব্রাসেলস, অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারদের বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফিরতে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ পৃথক পৃথক অফিস আদেশে এ নির্দশনা দেওয়া হয়।

ঢাকায় যাদের ফিরতে বলা হয়েছে, তারা হলেন- হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি), রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত (জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক), রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ (বাংলাদেশ দূতাবাস, ব্রাসেলস), হাইকমিশনার এম. আল্লামা সিদ্দিকী (ক্যানবেরা) ও রাষ্ট্রদূত রেজিনা আহমেদ (বাংলাদেশ দূতাবাস লিসবন)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, একাদশে দুই দ…
  • ২৪ জুন ২০২৬
ইরান ইস্যুতে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে সিনেটে বিল …
  • ২৪ জুন ২০২৬
ইউসেবিও থেকে ফিগো হয়ে রোনালদো: পর্তুগিজ ফুটবলের তিন নিঃসঙ্গ…
  • ২৪ জুন ২০২৬
সোনার দাম কমাল বাজুস, এবার ভরি কত?
  • ২৪ জুন ২০২৬
আদ্‌-দ্বীনের সংকটে দেশে বিদেশি শিক্ষার্থী আসা বন্ধ হয়ে যাবে…
  • ২৪ জুন ২০২৬
কঙ্গোর রক্ষণভাগ ভেঙে নকআউটে কলম্বিয়া
  • ২৪ জুন ২০২৬