নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার

০২ অক্টোবর ২০২৪, ০৭:০৭ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
নজরুল ইসলাম মজুমদার

নজরুল ইসলাম মজুমদার © সংগৃহীত

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের জানুয়ারি থেকে একটানা ১৭ বছর বিএবির চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান তিনি।

ট্যাগ: জাতীয়
ইন-হাউস কোচিং করতে হবে এসএসসি পরীক্ষার্থীদের, সম্মানী থাকবে…
  • ২৪ জুন ২০২৬
সেশনজটসহ নানা ভোগান্তির প্রতিবাদে রাবির নৃবিজ্ঞান বিভাগে তা…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ২৫ বসতঘর
  • ২৪ জুন ২০২৬
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিলেন প্রধানম…
  • ২৪ জুন ২০২৬
বাড়ির পাশে ঝোপে পড়ে ছিল একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ
  • ২৪ জুন ২০২৬
এসএসসি-এইচএসসির দুই বছরেই ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়: শিক্ষা…
  • ২৪ জুন ২০২৬