উপদেষ্টাদেরও দিতে হবে সম্পদের হিসাব, নীতিমালা জারি

০১ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM

© সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদের হিসাব প্রধান উপদেষ্টার কাছে জমা। এ লক্ষ্যে ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (০১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা-২০২৪ প্রণয়ন করেছে।

আরও পড়ুন: জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না: ড. ইউনূস

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত তারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলেও অনুরূপ আয় ও সম্পদ বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে হবে।

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের হামলা
  • ০৬ মার্চ ২০২৬
ইরানে বালিকা স্কুলে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী
  • ০৬ মার্চ ২০২৬
সেলস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে এসিআই, আবেদন শেষ ১৫ মার্চ
  • ০৬ মার্চ ২০২৬
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন 'সঞ…
  • ০৬ মার্চ ২০২৬
মাদ্রাসা পড়ুয়া হাদির বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ছবি ভাইরাল
  • ০৬ মার্চ ২০২৬
ফেলোশিপের স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডে, আবেদন শেষ ৩১ …
  • ০৬ মার্চ ২০২৬