পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে কোনো আলেম অন্তর্ভুক্ত না করাটা ছিল গুরুতর বৈষম্য: হেফাজত

০১ অক্টোবর ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
হেফাজতে ইসলাম বাংলাদেশ

হেফাজতে ইসলাম বাংলাদেশ © সংগৃহীত

গণ-অভ্যুত্থানপরবর্তী নতুন বাংলাদেশে শিক্ষাবিশেষজ্ঞহীন সমন্বয় কমিটিতে কোনো আলেম অন্তর্ভুক্ত না করাটা গুরুতর বৈষম্য ছিল বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এক বিবৃতিতে পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলে বিভিন্ন মহলের সমালোচনার প্রতিবাদে এ কথা বলেন।

বিবৃতিতে হেফাজতের দুই শীর্ষ নেতা বলেন, ‘পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের বিবৃতি পড়ে আমাদের মনে হয়েছে, তারা ইসলামি জনমতকে বাদ দিয়েই তথাকথিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। তাদের বক্তব্যে উগ্র সেকুলার ফ্যাসিবাদ কায়েমের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।’

দুই নেতা বলেন, ‘যেখানে হাসিনার শাসনামলজুড়ে জাতীয় পাঠ্যপুস্তকের সমস্যাদি নিয়ে ওলামায়ে কেরাম সর্বোচ্চ সোচ্চার ছিল, সেখানে নতুন বাংলাদেশে শিক্ষাবিশেষজ্ঞহীন ওই সমন্বয় কমিটিতে কোনো আলেম অন্তর্ভুক্ত না করাটা ছিল গুরুতর বৈষম্য। কিন্তু তা নিয়ে সেকুলারদের কোনো আলাপ বা প্রশ্ন নেই। উল্টো ‘মৌলবাদ’ ট্যাগ দিয়ে ইসলামি জনমতকে তাঁরা কোণঠাসা করতে চান। তাঁদের এমন ফ্যাসিবাদী ভাষা ও আচরণের কঠোর প্রতিবাদ জানাচ্ছি।’ আলেম-ওলামা ও ইসলামি জনতা ঐক্যবদ্ধভাবে যেকোনো আত্মবিনাশী সাম্রাজ্যবাদী অ্যাজেন্ডা ঠেকিয়ে দেবে বলে বিবৃতিতে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন হেফাজতের দুই নেতা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬