ফের সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
সাজেক

সাজেক © ফাইল ফটো

পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে দ্বিতীয় দফায় আরও তিন দিন পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার (১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর্যন্ত পর্যটকদের ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তারের সই করা এক চিঠিতে তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১-৩ অক্টোবর পর্যন্ত তিনদিন সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার জানান, সাজেকে পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণের নিরুৎসাহিত করার সময় আরও তিন বাড়ানো হয়েছে।

এর আগে, গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় গত ২৫-২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। পরে  সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় ধাপে আরও তিন দিন ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলেও ফের তৃতীয় ধাপে ১-৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা সময় বৃদ্ধি করা হয়েছে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close