সেনাবাহিনীর পর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর লোগো

বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর লোগো © সংগৃহীত

সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ বিমান ও বাংলাদেশ নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদেরকেও এখন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা দেওয়া হয়েছে। গতকাল (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আগের একটি প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এ সিদ্ধান্ত জানিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এর আগে গত ১৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এখন সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ ক্ষমতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদেরও (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমর্যাদার) দেওয়া হয়েছে।

সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের এ ক্ষমতা দেওয়ার অর্থ হচ্ছে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারেরাও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সারাদেশে দায়িত্ব পালন করবেন। তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধ বিষয়ে কার্যক্রম পরিচালনা করবেন। নতুন প্রজ্ঞাপনে এসব বিষয় অপরিবর্তিত রাখা হয়েছে। ফৌজদারি কার্যবিধিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। তারা জরিমানা করা, কারাদণ্ড দেওয়ার মতো বিভিন্ন বিচারকার্যও করতে পারেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬