পতেঙ্গায় অপরিশোধিত তেলবাহী জাহাজে বিস্ফোরণ

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM
ছবি

ছবি © সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকায় বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির জেটিতে খালাসরত অবস্থায় এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে কি না নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ করছে।

বিস্ফোরণের ব্যাপারে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশান অ্যান্ড সেইফটি) এ কে এম নঈমুল্লাহ গণমাধ্যমকে বলেন, কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে বাংলার জ্যোতি জাহাজে আগুন লেগেছে। জাহাজের সবাই নিরাপদে নেমে গেছেন। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন: নৌবাহিনীতে নাবিক-এমওডিসি পদে নেবে ৪৬০ জন, এসএসসি পাসেই আবেদন

আগুন নির্বাপণে কোস্টগার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ করছে বলে জানান তিনি।

বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ। জাহাজে আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে যায়। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬