সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM
 বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস © সংগৃহীত

সারা দেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঝরছে। এরইমধ্যে আবহাওয়া অধিদপ্তর সারা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে। একইসঙ্গে তাপমাত্রা কমতে পারে ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সন্ধ্যার পর থেকে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আবহাওয়া বিজ্ঞপ্তিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে কোনো সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়নি। তবে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ১ অক্টোবর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এরপর তিন থেকে চারদিন সেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আর এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬