লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে সাইদা মুনা তাসনিমকে

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM
লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনীম

লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনীম © সংগৃহীত

ছাত্র জনতার অভ্যূথানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে যুক্তরাজ্যে প্রায় ছয় বছর ধরে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালনকারী (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের এ কর্মকর্তা সাইদা মুনা তাসনীমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সাইদা মুনা তাসনীমকে দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়।

লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনীমের ২৬ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। রেওয়াজ অনুযায়ী সাধারণ একজন কূটনীতিক কোনো মিশনে তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন।

বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় তিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন। ওই কূটনীতিক লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন বলে বিএনপি সমর্থক প্রবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন।

আরও পড়ুন: যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন: ড. ইউনূস

সাইদা মুনা তাসনীম লন্ডনে হাইকমিশনারের নিয়োগ পাওয়ার আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কূটনীতিক হিসেবে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডন মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ স্কুল (সোয়াস) থেকে জননীতি এবং ব্যবস্থাপনায় এমএসসি ডিগ্রি অর্জন করেন।

মাদক বিরোধী অভিযানে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পুলিশ কর্মকর…
  • ২৪ মার্চ ২০২৬
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
  • ২৪ মার্চ ২০২৬
‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে:…
  • ২৪ মার্চ ২০২৬
১/১১-এর অন্যতম কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্…
  • ২৪ মার্চ ২০২৬
খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence