জন্মদিন পালন করায় আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM

© সংগৃহীত

জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। 

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা-বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট দোয়া প্রার্থনা করেন। 

রোজা রাখলে কি কাজের সক্ষমতা কমে যায়, কী বলছে বিজ্ঞান
  • ০৬ মার্চ ২০২৬
উগ্রবাদ নিয়ে ভাইরাল বক্তব্যের ব্যাখ্যায় যা বললেন রিজওয়ান…
  • ০৬ মার্চ ২০২৬
আরও এক দেশে সরকার উৎখাতের আভাস ট্রাম্পের
  • ০৬ মার্চ ২০২৬
অস্থায়ীভাবে মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়বে তাপমাত্রা
  • ০৬ মার্চ ২০২৬
টানা কয়েক দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৬ মার্চ ২০২৬
জনসংখ্যার তুলনায় রাজধানীতে প্রয়োজন ৬২৭ স্কুল, লাগবে বড় মাঠও
  • ০৬ মার্চ ২০২৬