প্রকাশ্যে গুলি করে দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই

২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই

দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই © সংগৃহীত

গাজীপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি করে ও আনসার সদস্যসহ দুই নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লাখ ৮৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের হামলায় আহত হন সোনালী ব্যাংকের তাজউদ্দিন মেডিকেল উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভীন, অফিসার ফারজানা নাজনীন, আনসার সদস্য রাজু ও আল আমিন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর স্টেডিয়াম-সংলগ্ন রথখোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গাজীপুর সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম শহিদুজ্জামান বলেন, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপশাখা রয়েছে। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ প্রতিষ্ঠান-সংশ্লিষ্টসহ অন্যান্য লেনদেন করা হয়। রোববার সারাদিন লেনদেন শেষে বিকেলে অটোরিকশাযোগে আনসার ও অফিসাররা টাকা নিয়ে মূল শাখায় ফিরছিলেন। 

কর্মকর্তাদের কুপিয়ে ব্যাংকের টাকা ছিনতাই/ছবি: সংগৃহীত

পথে স্টেডিয়ামের সামনে রাজবাড়ী সড়কের ডিভাইডারে মোটরসাইকেল আরোহী ১০-১২ জন যুবক ফাঁকা গুলি ছুড়ে তাদের গতিরোধ করেন। পরে দুই কর্মকর্তা ও আনসারদের কুপিয়ে আহত করে ৭ লাখ ৮ হাজার ৩৭৪ টাকা ছিনিয়ে নিয়ে যান। তাদের আঘাতে আহত হয়েছেন উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভীন, অফিসার ক্যাশ ফারজানা নাজনীন, আনসার সদস্য রাজু ও আল আমিন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহেদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনালী ব্যাংকের টাকা ছিনিয়ে নেওয়া ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি।

ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬