উসকানিদাতা ও সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেফতার করুন: ঐক্য পরিষদ

২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ © ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা’র ব্যানারে সর্বজনীন দুর্গাপূজার বিরোধিতা করে হিন্দু সম্প্রদায়কে হুমকি দেয়া ১৬ দফা দাবি নিয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ প্রেরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িক উসকানিমূলক হিন্দুধর্ম অবমাননাকারী দাবিসমূহ প্রচারকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিতের সরকারি উদ্যোগ নেয়া না হলে পূজার্থীরা সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজোর আয়োজনে নিরুৎসাহিত হয়ে পড়বে এবং তজ্জন্যে কোন মতেই তাদের দায়ী করা যাবে না।

আরও পড়ুন: দুর্গাপূজায় মাঠে থাকবে বিএনপি, ঠেকাবে অপতৎপরতা

বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের দাবি চরমভাবে মানবাধিকার পরিপন্থি এবং নিরঙ্কুশ ধর্মীয় স্বাধীনতার চূড়ান্ত লঙ্ঘন। এ ধরনের ধর্মীয় বিদ্বেষপূর্ণ প্রচারণা আমরা বেশ কিছুদিন যাবৎ অব্যাহতভাবে লক্ষ্য করছি। কিন্তু তাদের দমনে সরকার কোন উদ্যোগ না নেওয়ায় ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জনগণ গভীরভাবে উৎকণ্ঠিত। 

এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬