শ্রমিকদের কল্যাণ তহবিল আধুনিকায়ন করছে সরকার: আসিফ মাহমুদ

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
চেক হস্তান্তর অনুষ্ঠান

চেক হস্তান্তর অনুষ্ঠান © টিডিসি ফটো

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শ্রমিকদের কল্যাণ তহবিলের অর্থ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সঠিকভাবে শ্রমিকদের পৌঁছে দিতে এই ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে আধুনিকায়ন করার কাজ করছে সরকার।

রবিবার (২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গ্রামীণফোনের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এসময় গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে অনুদানের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২৪ কোটি ৪৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

আরও পড়ুন: এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শ্রমিকদের জন্য যে একটি কল্যাণ তহবিল আছে তা অধিকাংশ শ্রমিকই জানে না। কীভাবে এই তহবিলে আবেদন করতে হয়, কীভাবে অর্থপ্রাপ্তি হয় এ সম্পর্কে শ্রমিকদের সুস্পষ্ট ধারণা নেই।

তিনি বলেন, বিগত সরকারের সময় এ তহবিলের অব্যবস্থাপনা হয়েছে। আমরা এ তহবিলের অর্থ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সঠিকভাবে শ্রমিকদের পৌঁছে দিতে চাই। আমরা এই ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে আধুনিকায়ন করার কাজ করছি।

উপদেষ্টা বলেন, যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান এই তহবিলে অর্থ প্রদান করেন না তাদেরও এই তহবিলে অন্তর্ভুক্ত করা হবে। সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার কাজ করা হচ্ছে। আমরা শ্রমিকদের সার্বিক উন্নয়নে কাজ করছি এবং সামনের দিনেও তা অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান, গ্রামীণফোনের হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড কালচার মোহাম্মদ আওলাদ হোসেন, কম্পেন্সেশন অ্যান্ড বেনিফিটস প্রধান মোহাম্মদ খালেদ মৃধা, সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মুহাম্মদ তাওহীদুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মো. হারুন অর রশিদ।

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close