কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৪ স্কুলছাত্রীর

২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
ইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৪ স্কুলছাত্রীর

ইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৪ স্কুলছাত্রীর © সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় ৪ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীরা হলেন-১২ বছর বয়সী মিম, ১১ বছর বয়সী তানজিলা ও ১২ বছর বয়সী বীথি। আরও এক জনের পরিচয় এখন-ও পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে  ফাতেমা ও সাদিয়া নামের আরও ২ শিক্ষার্থী।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে খোকসার শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তানজিলা ও বীথি নামের আরো দুইজন শিক্ষার্থী মারা যায়।

আহত ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দূর্ঘনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।

নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো: হানিফের মেয়ে এবং তানজিলা পালন শেখের মেয়ে। অন্যদিকে, বীথি হেলাল উদ্দিনের মেয়ে। কুষ্টিয়া হাইওয়ে থানার এস আই হারুনর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন মাজিদ পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ী ফেরার পথে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হবার সময় হঠাৎ ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে।

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬