শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব

খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

খলিলুর রহমান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়াল মিয়ার ছেলে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর গ্রেপ্তার

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ অভিযান চালিয়ে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তিনি একটি মামলার পলাতক আসামি।

সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান জানান, গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় পলাতক অন্য আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই সাংবাদিক এ টি এম তুরাবের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার আসামি শাবি ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান। এ ছাড়া আন্দোলনের সময় শাবিপ্রবি এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়টির ছাত্র রুদ্র সেন হত্যা মামলায়ও তাকে আসামি করা হয়। এ দুটি ছাড়াও আন্দোলনের সময় আরও কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি খলিল।

অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9