আমার কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: আসিফ মাহমুদ

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © ফেসবুক থেকে নেয়া

নিজের কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পরেছে। বর্তমানে আমার কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

ক্যাম্পাস জীবনে শুরুতে রাজনৈতিক উদ্যোগের সাথে ছিলেন জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম (ছাত্র অধিকার পরিষদ) পরবর্তীতে দলীয় লেজুড়বৃত্তি সহ আরো কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি। 

তিনি আরও বলেন, যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি তবে, অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য।

স্লোগানে আওয়ামী সমর্থকরা, ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত আব…
  • ১৫ জুন ২০২৬
চার বছর পর পর ফ্যামিলি কার্ডের তালিকা থেকে সচ্ছলরা বাদ যাবেন
  • ১৫ জুন ২০২৬
ডুবে থাকা জাহাজ থেকে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ
  • ১৫ জুন ২০২৬
এসএসসি পাসেই চাকরি আকিজ গ্রুপে, আবেদন ২২ জুন পর্যন্ত
  • ১৫ জুন ২০২৬
কঠিন সময়েও যেভাবে ড্রেসিংরুম শান্ত রাখে আর্জেন্টিনার ‘২ স্…
  • ১৫ জুন ২০২৬
‘ওয়াচলিস্টে’ ছিলেন ডা. জাহেদ? আটকে দেওয়ার কারণ হিসেবে যা বল…
  • ১৫ জুন ২০২৬
×