‘জীবনের মায়া ছেড়ে ঝাঁপিয়ে পড়েছি—লালনের আদর্শ বাস্তবায়নের জন্য নয়’

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আন্দোলন-সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি, লালন শাহের আদর্শ বাস্তবায়ন করার জন্য নয়। ভিনদেশি অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য নয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা ঈদগাহ মাঠে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেহেতু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি এখানে লালনের আদর্শ বাস্তবায়ন করার জন্য নয়, আমেরিকা-ভারতের অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য নয়। এসব চাপিয়ে দিলে বাংলাদেশের মানুষ তা মানবে না। এই দেশের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্কিত আছে এই মাটি। শিক্ষা ও সংবিধান সংস্কারে যারা এসব চিন্তা লালন করে না, এর বাইরে বিচ্ছিন্ন কোনো চিহ্নিত ব্যক্তিদের আপনি শিক্ষা ও সংবিধান সংস্কারের এর জন্য যদি গ্রহণ করেন তা বাংলাদেশের মানুষ মানবে না।

আওয়ামী সরকারের আমলে আমরা স্বাধীন দেশে পরাধীন ছিলাম। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-বিপ্লবের পরে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। এই অর্জন আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। আর কোনও দুর্নীতিবাজ, খুনি, জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, প্রত্যেকটি সংস্কারে বাংলাদেশের আলেম সমাজ অন্তর্ভুক্ত থাকবে। যোগ্য আলেম ছাড়া আপনারা কোনো কিছু সংস্কার করতে পারবেন না। যদি আমাদের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোনো কিছু চাপিয়ে দিতে চান তাহলে মনে করবেন ক্ষতি এই দেশের হবে, ক্ষতি এই জাতির হবে, মানবতার হবে। তাহলে আপনারাও সরকারের গদিতে থাকতে পারবেন না। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে গড়ি।

তিনি বলেন, বাক স্বাধীনতার নামে ভারত বিশ্বনবী হযরত মুহাম্মদের (সা.) বিরুদ্ধে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাই মোদি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মামলা করতে হবে।

সৈয়দ রেজাউল করীম বলেন, ইসলামি আন্দোলন সহিংসতায় বিশ্বাস করে না। যার প্রমাণ দেশবাসী দেখেছে। ৫ আগস্টের পর সারাদেশে বিভিন্ন মন্দির ও থানা পাহারা দিয়েছে নেতাকর্মীরা। এভাবে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করবো। কোনো জুলুমবাজ, দুর্নীতিবাজদের হাতে আর ক্ষমতা দেওয়া হবে না।

ইসলামী আন্দোলনের গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রাজ্জাক খানসহ অনেকে।

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence