অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত বছর হওয়া উচিৎ—যা বললেন নুর

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
‘এই সরকারের ন্যূনতম ২ বছর থাকা দরকার’

‘এই সরকারের ন্যূনতম ২ বছর থাকা দরকার’ © ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম ২ বছর থাকা দরকার। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

নুর বলেন, এখন যদি এক বছর ছয় মাসের মধ্যে একটা নির্বাচন হয়, তাহলে আপনাদের কি মনে হয়, বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে? এখন যারা ক্ষমতায় আসার মতো সম্ভাব্য দল রয়েছে, আমরা দেখেছি অতীতেও এ দলগুলো ক্ষমতায় ছিল। তাদের কর্মকাণ্ড ও চরিত্র দেখেছি। রাতারাতি তো এ চরিত্রের বদল হবে না।

তিনি বলেন, দুই বছরের জন্য একটা জাতীয় ঐকমত্যের সরকার প্রয়োজন, যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের ছাত্রসংগঠন গত ১৫ বছরে শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতির নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। এখন ছাত্ররাজনীতির কথা শুনলেই ভয় হয়।

তিনি আরও বলেন, ছাত্রলীগের বিগত সময়ে নানা কর্মকাণ্ড আমাদের শঙ্কিত করে তোলে। ছাত্ররাজনীতির কথা ভাবতেই মনে হয় চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ সব ধরনের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহার।

আওয়ামী লীগের দেশ পরিচালনার চিত্র তুলে ধরে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে হল দখল, সিট দখল, গণরুমে নির্যাতন, র‌্যাগিং অতি সাধারণ কর্মকাণ্ডে পরিণত করেছিল ছাত্রলীগ। ইচ্ছার বিরুদ্ধে মিছিলে নিয়ে যাওয়া, দলীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য করা, হলে মাদকের ব্যবসা, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অস্ত্র ভাড়া দেওয়াসহ বহুমুখী অপকর্মে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাশীন দলের অঙ্গসংগঠন ছাত্রলীগ। অনেক বিশ্ববিদ্যালয়ে নিজস্ব নিয়োগের ক্ষেত্রে ছাত্রলীগের দেওয়া তালিকা থেকে নিয়োগ দিতে হতো।

মধ্যপ্রাচ্য সংকট বন্ধে প্রস্তাব পাসে ব্যর্থ নিরাপত্তা পরিষদ…
  • ১২ মার্চ ২০২৬
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত?
  • ১২ মার্চ ২০২৬
‘সালাম’ দিতে গিয়েছিলেন ছাত্রদল নেতা, কর্মকর্তারা বলছেন আমরা…
  • ১২ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ ২২৫ এমপির প্রথম সংসদ অধিবে…
  • ১২ মার্চ ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা হতে পারে মে মাসে
  • ১২ মার্চ ২০২৬
গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নি…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081