শেখ হাসিনার জন্মদিন: দৌড়ে পালাল ছাত্রলীগ

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
দৌড়ে পালাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

দৌড়ে পালাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া অনেক নেতাকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। শনিবার (২৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালিয়ে যায়।

সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ, সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারা আনন্দমিছিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। তখন পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয়, যেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না পারি। আমরা আনন্দ মিছিল করতে গেলে তা বানচাল করতে পুলিশ আমাদের বাধা দেয়। আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ছাত্রলীগের নেতার্মীদের ছত্রভঙ্গ করা হয়নি। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালিয়ে যায়।

সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
close