সেনাকর্মকর্তা তানজিম হত্যাকাণ্ডের মূলহোতা আটক

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
ছবি

ছবি © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের মূলহোতা নাছির উদ্দিন ওরফে ডাকাত নাছিরকে (৩৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকায় শুক্রবার ভোর ৫টায় অভিযান চালিয়ে নাছির এবং তার সহযোগী এনামুল হককে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন- কক্সবাজারের চকরিয়া থানার ডুমখালি এলাকার নাছির উদ্দিন (৩৮) এবং মাইজ পাড়ার বাসিন্দা এনামুল হক (৫০)।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার তথ্য স্বীকার করেছে।গ্রেপ্তারদের মধ্যে নাছির উদ্দিন সেনা কর্মকর্তা তানজিমকে গলায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এসময় তাকে সহযোগিতা করেন এনামুল হক।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর লেফটেন্যান্ট তানজিম এক অভিযানে নাছিরকে সশস্ত্র অবস্থায় ধরে ফেলেন। নাছিরকে ছাড়ানোর জন্য আরও ২-৩ জন ডাকাত তানজিমের উপর হামলা চালালেও, তিনি সাহসিকতার সঙ্গে তাদের প্রতিরোধ করে নাছিরকে জাপটে ধরেন। এক পর্যায়ে নাছির সুযোগ বুঝে তানজিমের গলায় ছুরি বসিয়ে দেন, ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

হত্যাকাণ্ডের পর নাছির ও এনামুল বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং সমুদ্রপথে বিদেশ পালানোর পরিকল্পনা করেছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ২৭ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব -১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, নাছিরকে চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনায় তার ফুপু শাশুড়ির বাড়িতে আত্মগোপন অবস্থায় পাওয়া যায়। সে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে মোবাইল ফোনের ব্যাটারি সরিয়ে রেখেছিলেন এবং ধরা পড়ার পর ভুয়া পরিচয় দেওয়ার চেষ্টা করেছিল।

আরও পড়ুন: আক্রান্ত বা হামলা ঠেকাতে সেনাবাহিনীর ক্যাম্পগুলোর হটলাইন চালু

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির তানজিমকে পরিকল্পিতভাবে খুনের কথা স্বীকার করেছে। উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ভয় সৃষ্টি করে চলমান অভিযানকে বাধাগ্রস্ত করা। গ্রেফতারদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence