মিয়ানমারে থেকে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি

২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
বাংলাদেশিদের ছবি

বাংলাদেশিদের ছবি © সংগৃহীত

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে মিয়ানমার থেকে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি নাগরিক। শনিবার (২৮ সেপ্টেম্বর) সিতওয়ে বন্দর থেকে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। সব ঠিক থাকলে রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরেই দেশে পৌঁছাবে তারা। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ প্রত্যাগত বাংলাদেশিদের বহন করছে। তাদের মধ্যে ৫৬ জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার। দেশে ফেরত আসা এসব বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।

এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেট মোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে ভূমিকা সক্রিয় পালন করেছে। সর্বশেষ জুনে ৪৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬