আমার নামে কেউ চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন: আসিফ নজরুল

২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
আইন ও প্রবাসী কল্যাণ এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল

আইন ও প্রবাসী কল্যাণ এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল © ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও প্রবাসী কল্যাণ এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের নাম ব্যবহার করে অনেকে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করছেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে এমন কাজ কেউ করলে পুলিশে ধরিয়ে দিয়ে আইনগত পদক্ষেপ নিতে বলেছেন তিনি। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, সরকারে আসার আগে আমার সঙ্গে অনেকে ছবি তুলেছেন। কেউ কেউ জানিয়েছে, এ ছবি দেখিয়ে অনেকে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছে। বিভিন্ন কথা বলে চাঁদা আদায়ের চেষ্টা করছে। তবে এর সত্য-মিথ্যা জানি না। আমি এর তীব্র প্রতিবাদ করছি।

তিনি বলেন, যারা এমন কাজ করছে বা করবে, তাদের আপনারা পুলিশে ধরিয়ে দেবেন। কোনও অবস্থাতেই কোনও কারণে আমার কথা বলে কেউ যদি চাঁদা আদায়ের চেষ্টা করে বা অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করে, আপনারা তাদের পুলিশে ধরিয়ে দিয়ে মামলা করবেন। মামলার কপি আমার ফেসবুক আইডিতে দেবেন।

আরো পড়ুন: ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয়পত্র দেওয়ার চিন্তা কর্তৃপক্ষের

এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন জানিয়ে অধ্যাপক ড. আসিফ নজরুলে বলেন, আমি বা আমার সরকারের কেউ কোনোরকম অবৈধ কাজের প্রশ্রয় দেবে না। এমন কাজ যারা করছেন বা চেষ্টা করছেন, তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে কোনোরকম অন্যায় করবেন না। আমাদের কারও নাম ব্যবহার করবেন না। আমাদের নামে চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায়, হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন। আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কনটেন্ট ক্রিয়েটর রাকিব খুন: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ…
  • ১৭ মার্চ ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ চালুর আশ্…
  • ১৭ মার্চ ২০২৬
সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সত…
  • ১৭ মার্চ ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধা…
  • ১৭ মার্চ ২০২৬
হাম রোগে শিশুর মৃত্যু, মহাখালী সংক্রামক হাসপাতালে ভাঙচুর
  • ১৭ মার্চ ২০২৬
ইউএনওর সঙ্গে নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence