সাজেক ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা প্রশাসনের

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM

© সংগৃহীত

মেঘ-পাহাড়ের উপত্যকা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র ভ্রমণে আরো তিন দিন নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টায় গণমাধ্যমে প্রেরিত এক চিঠিতে শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন সাজেক ভ্যালি ভ্রমণে নিরুৎসাহিতকরণের সিদ্ধান্ত জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তার।

চিঠিতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরো তিন দিন অর্থাৎ, আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর (শনি-সোমবার) পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

প্রসঙ্গত, ১৯ ও ২০ সেপ্টেম্বর রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার মধ্যেই সাজেক ভ্রমণে গিয়ে আটকা পড়েন প্রায় ১৪শ’ পর্যটক। পরবর্তীতে তিন দিনের অবরোধের কারণে সাজেক ছাড়তে পারেননি পর্যটকরা। এ অবস্থায় ঝুঁকি এড়াতে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে প্রশাসন।

৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬