সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক © সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করেছে বিজিবি। আটকের বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে দুই ভারতীয় নাগরিক আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৫৭ নিকট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোটহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। 

বিষয়টি বিজিবি জানতে পেয়ে বাগভান্ডার বিওপির নিয়মিত টহল সীমান্তবর্তী দলভিটা নামক স্থানে তাদেরকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা বাংলাদেশি নাগরিক বলে জানায়। কিন্তু বিষয়টি বিজিবির সন্দেহ হলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও অপরজনকে আটক করে বিজিবি।

উল্লেখ্য, আটক ভারতীয় নাগরিকের নাম মো. মোজাফফর হোসেন (৪৮)।  তিনি ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জের বাসিন্দা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬