আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার বা নির্বাচন অসম্ভব: জয়

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © সেংগৃহীত

আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে, নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৮ মাসের যে সময়সীমা উল্লেখ করেছেন তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

জয় বলেন, সেনাপ্রধান কর্তৃক দেড় বছরের মধ্যে নির্বাচনের যে সময়সীমা পেয়েছি তাতে আমি খুশি। যদিও আওয়ামী লীগ আরও আগে নির্বাচন প্রত্যাশা করেছিল। তবে এ রকম নাটক আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

আওয়ামী লীগকে বাদ দিয়ে গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচনের আয়োজন করবে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জয় বলেন, এটা তার (শেখ হাসিনা) সিদ্ধান্ত। এ মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই। ইউনূস সরকার তাদের ওপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে, সেটা আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরবর্তীতে তারা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি হাতে নেয়। তবে নির্বাচনের বিষয়ে সরকারের তরফ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি।

ট্যাগ: জাতীয়
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬