টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করল যে দেশ 

২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM

© ফাইল ছবি

সরকারি অফিস, সামরিক কর্মকর্তা ও সেনাসদস্য এবং গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ব্যক্তিদের টেলিগ্রাম অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের জাতীয় ও প্রতিরক্ষা কাউন্সিল এ নিষেধাজ্ঞা জারি করে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআরের প্রধান কাইরাইলো বুদানভ টেলিগ্রাম ব্যবহার করে রাশিয়ার নজরদারির বিষয়টি দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সামনে উপস্থাপনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে রাশিয়া বিভিন্ন বার্তা ও অ্যাপ ব্যবহারকারীর ওপর নজরদারি করতে পারে—এমন কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ।

ইউক্রেন ও রাশিয়া উভয় দেশেই ব্যাপকভাবে টেলিগ্রাম অ্যাপটি ব্যবহৃত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে এটি তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। তবে ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা এ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন।

দুবাইভিত্তিক অ্যাপটির প্রতিষ্ঠাতা রাশিয়ান বংশোদ্ভূত উদ্যোক্তা পাভেল দুরভ। গত মাসে ফ্রান্সে অ্যাপসংক্রান্ত তদন্তে অসহযোগিতার কারণে গ্রেপ্তার হয়েছিলেন দুরভ।

আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬
টেনিস কোর্টে বিবর্ণ দিন বাংলাদেশি খেলোয়াড়দের
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলায়…
  • ১৩ অক্টোবর ২০২৬
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ৮৬ পদে …
  • ১৩ অক্টোবর ২০২৬
কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন, ‘আবাসিক মডেলেই’ সমস্য…
  • ১৩ অক্টোবর ২০২৬