আজ সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
আজ সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আজ সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না © সংগৃহীত

সিলেটের বিভিন্ন এলাকায় আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ কেভি বোরহানউদ্দিন ফিডারের আওতাধীন মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড কুশিঘাট, নোয়াগাঁও, সাদিপুর, সাদাটিকর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ রাইট অব ওয়ে বরাবর গাছপালার শাখা কাটার জন্য এসব এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

আরও পড়ুন: তিন দফায় অন্তত ১৫ জন মিলে পেটান তোফাজ্জলকে

 সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬